News Flash

Image

২.৬ মাত্রায় ভূমিকম্পে কাঁপল রাজধানী

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৬। কম্পনের উৎসস্থল ছিল উত্তর জেলায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।শনিবার বিকেল ৩টা ৩৬ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে।

সম্প্রতি নেপালে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। জোরাল কম্পন অনুভূত হয় দিল্লি-এনসিআরেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, নেপালে ৫.৬ রিখটারের ভূমিকম্প হয়েছে। কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও। ঠিক তারপরই বিকেল ৪টা ১৮ মিনিটে দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে জোরাল কম্পন অনুভূত হয়। এরপর এদিন বিকেল ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top