News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহুয়াকে অভিষেকের প্রকাশ্য সমর্থনে কটাক্ষ সুকান্ত মজুমদারের
Image

মহুয়াকে অভিষেকের প্রকাশ্য সমর্থনে কটাক্ষ সুকান্ত মজুমদারের

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.): ঘুষের বদলে প্রশ্ন কাণ্ডে তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মহুয়ার সঙ্গেও প্রতিহিংসার রাজনীতি হচ্ছে বলে বৃহস্পতিবার দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এই নিয়ে অভিষেককে পালটা কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু বলেন, ‘‘যেখানে দুবাইয়ের নাম জড়িত আছে, উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) তো পাশে দাঁড়াবেন৷ দুবাইয়ের প্রতি ওঁর বিশেষ প্রেম৷ মাঝেমাঝেই দুবাই যান৷ চোখ দেখাতেও দুবাই যান ৷ পেট দেখাতেও দুবাই যান৷ আরও কী কী করতে দুবাই যান আমরা জানি না৷’’

উল্লেখ্য, মহুয়া মৈত্র সাংসদ হিসেবে লোকসভার ওয়েবসাইটের যে লগ-ইন আইডি ও পাসওয়ার্ড পেয়েছেন, তা তিনি দর্শন হিরানন্দানি নামে এক ব্যবসায়ীকে দেন বলে অভিযোগ৷ তার পর দুবাই থেকে সেই লগ-ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লোকসভার ওয়েবসাইট ব্যবহার করা হয় বলেও অভিযোগ উঠেছে৷ এই প্রসঙ্গ টেনেই এ দিন সুকান্ত মজুমদার কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷

পাশাপাশি এই বিষয়ে এনআইএ তদন্তের দাবিও তুলেছেন সুকান্তবাবু৷ বৃহস্পতিবার হাওড়ায় বিজেপির এক অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার৷ সেখানেই তিনি এই কথা বলেন৷

মহুয়াকে নিয়ে এথিক্স কমিটির সুপারিশ প্রসঙ্গে সুকান্তবাব বলেন, ‘‘আমরা যতদূর প্রচারমাধ্যমে জানতে পেরেছি, তাতে শুধু খারিজ করার সুপারিশ করেনি৷ তার সঙ্গে বলেছে যে প্রাতিষ্ঠানিক তদন্ত করানোর জন্য৷ অর্থাৎ ইডি বা সিবিআইকে দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত করানোর জন্য বলেছে৷’’

তাঁর বক্তব্য, ‘‘এটা ছেলেখেলা নয়৷ একজন সাংসদের লগ-ইন আইডি চলে যাচ্ছে অন্য কারও কাছে৷ পিএ-কে দিলেও বুঝতাম৷ লগ-ইন হয়েছে দুবাই থেকে৷ তৃণমূল বা অভিষেক কি গ্যারান্টি দিতে পারবেন ওই লগ-ইন আইডি দুবাইয়ের কোনও নাগরিক ব্যবহার করেননি? এটা তো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ধোঁকা দেওয়া৷ এনআইএ তদন্ত হওয়া উচিত৷’’

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top