News Flash

Image

সমবায় দপ্তরের উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর : ব্লাড ব্যাংক গুলির মধ্যে সৃষ্টি হয়ে আছে রক্তের চরম সংকট। সংকট বন্ধ করে রক্তের জোগান দিতে বৃহস্পতিবার ৭০ তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষ্যে প্যালেস কম্পাউন্ড স্থিত সমবায় দপ্তরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের যৌথ উদ্যোগে হয় রক্তদান শিবির।শিবিরের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন মার্ক ফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ দপ্তরের আধিকারিকেরা।

২০১৮ সালের পর রাজ্য সরকারের কর্মচারীদের বিগত দিনের মানসিকতায় পরিবর্তন এসেছে। ২০১৮ –র আগে সরকারী দপ্তর গুলিতে কাজের পরিবর্তে দলের নামে চাঁদা সংগ্রহ হত। মিছিলে যাওয়ার জন্য কর্মচারীরা অফিসে যেতেন। নতুন সরকারের কাছে কোন চাপ নেই। চাঁদা দিতে হয় না। এখন রক্তদানে এগিয়ে আসছেন তারা। সমবায় দপ্তরের মাধ্যমে মানুষের চাহিদা এবং মৌলিক অধিকার গুলির আরো কার্যকর হবে বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন প্রায় ৫০ জন রক্তদান করেছেন।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top