News Flash

Image

বিশ্বকাপে দাপট, বাজারদর আরও বাড়ছে বিরাটের

মুম্বই, ৮ নভেম্বর(হি.স.): এই মুহূর্তে ভারতের অন্যতম সফল ক্রিকেটার বিরাট কোহলি বেশ কটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ। সংস্থাগুলির মধ্যে রয়েছে মিন্ট্রা, পুমা, এমআরএফ, ব্লু স্টার, ভালভোলিন। আর এই বিশ্ব কাপে এখন তার যে পারফরম্যান্স তাতে তার ‘বাজারমূল্য’ বা ‘ব্র্যান্ড বিরাট’ আরও বড় আকার নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

আর ভারত যদি এবার বিশ্বকাপ জেতে তাহলে কোহলির চুক্তি এবং আয় দুটোই সমানতালে বাড়বে। আরও বেশি সংস্থা তার দিকে এগিয়ে আসবে।

কোহলির বাজারমূল্য এই মুহূর্তে ১৪৭৩ কোটি টাকা। স্পনসরশিপ এবং এন্ডোর্সমেন্টের সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ বলেছেন,

‘এবার বিশ্বকাপে কোহলির পারফরম্যান্স এক ধাক্কায় বাজারদর বাড়িয়ে দিয়েছে।

২০২০ সালে কোহলির বাজারদর ছিল সবচেয়ে বেশি, ১৯৭৯ কোটি টাকা। তারপর থেকে বেশ কমেছে তার আয়।

সম্প্রতি স্পনসরশিপ থেকে আয়ের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে নেমে গেছেন। প্রথম স্থান উঠে এসেছেন রণবীর সিং। কিন্তু বিশ্বকাপ জিতলে কোহলি আবার শীর্ষস্থান ফিরে পেতে পারেন।’

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top