News Flash

  • Home
  • দেশ
  • কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে ফের এসএসকেএম-এ ইডি-র চিঠি
Image

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়ে ফের এসএসকেএম-এ ইডি-র চিঠি

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) : যে কোনও জায়গায় গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে, ইডিকে নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। আর এই নির্দেশ পেয়ে মূলত পুজোর পরেই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ছিল খবর।

দেখতে দেখতে দুর্গাপুজো শেষ হয়ে দীপাবলির অপেক্ষা। আর এহেন পরিস্থিতিতে এখনও একই তিমিরে বর্তমান পরিস্থিতি। বাধ্য হয়ে শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ফের এসএসকেএম হাসপাতালকে চিঠি দিল ইডি।

মূলত বাইপাস সার্জারির ২ মাস পার হয়ে গিয়েছে। এখনও এসএসকেএমে সুজয়কৃষ্ণ ভদ্র। অভিযোগ, ইডি-র তদন্ত এড়াতে রাজ্যের পৃষ্ঠপোষকতায় তিনি সরকারি হাসপাতালে ঘাপটি মেরে আছেন।

সূত্রের খবর, হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, প্রয়োজনে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের দিয়ে সুজয়কৃষ্ণর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত জানানো হোক, কবে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে। এর আগে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ফরেন্সিক বিশেষজ্ঞকে নিয়ে এসএসকেএম হাসপাতালে যান ইডি-র অফিসাররা। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও মেলেনি নমুনা।

এদিকে সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে সদ্য গ্রেফতার হওয়ার পর আদালতেই অজ্ঞান হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সুস্থ হতেই তাঁকে দ্রুত ইডি হেফাজতে নিয়ে নেওয়া হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ।

মূলত হাসপাতালে ভর্তি থাকায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারছে না ইডি। ‘বেসরকারি হাসপাতাল ছেড়ে দিলেও কেন এতদিন এসএসকেএমে সুজয়কৃষ্ণ? কী চিকিৎসা চলছে? কী ওষুধ দেওয়া হচ্ছে সুজয়কৃষ্ণকে?’ সুপারের কাছে জানতে চেয়ে বয়ান রেকর্ড করেছিল ইডি। আর এবার ফের হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top