News Flash

  • Home
  • দেশ
  • দীপাবলিতে বোনাস পাবেন দিল্লি সরকারের ৮০ হাজার কর্মী
Image

দীপাবলিতে বোনাস পাবেন দিল্লি সরকারের ৮০ হাজার কর্মী

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : দীপাবলিতে দিল্লি সরকার কর্মীদের বড় রকমের উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে। এবছর দীপাবলিতে দিল্লি সরকার ৮০ হাজার কর্মীকে বোনাস দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সরকার তার ৮০ হাজার কর্মচারীকে ৭ হাজার টাকা করে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবার বোনাসের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এবছর দিল্লি সরকার দীপাবলিতে সমস্ত গ্রুপ বি নন-গেজেটেড এবং গ্রুপ সি কর্মীদের এই বোনাস দেবে। কেজরিওয়াল আরও বলেন, এই বোনাস উৎসবের সময় কর্মীদের বাড়িতে আনন্দকে দ্বিগুণ করে তুলবে। আমাদের কর্মীরা শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং জনসেবা সহ সকল সেক্টর জুড়ে দুর্দান্ত কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকার হিসাবে, আমরা সবসময় আমাদের কর্মচারীদের জীবন উন্নত করতে চেষ্টা করছি। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও কেজরিওয়াল এদিন মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে দিল্লি সরকারে প্রায় ৮০ হাজার গ্রুপ বি নন-গেজেটেড এবং গ্রুপ সি কর্মচারী রয়েছে। এই সমস্ত কর্মচারীদের বোনাস দিতে ৫৬ কোটি টাকা খরচ হবে।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top