News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক কলহের জেরে বাঁধাকফির ক্ষেত তছনছ করেছে পুত্র
Image

পারিবারিক কলহের জেরে বাঁধাকফির ক্ষেত তছনছ করেছে পুত্র

আগরতলা, ৪ নভেম্বর: পারিবারিক কলহের জেরে পিতার বাঁধাকফির ক্ষেত তছনছ করেছে পুত্র। এমনটাই অভিযোগ তুলে পুত্রের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করলেন পিতা।

ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোল ঘরিয়ার বাসিন্দা কৃষক  কার্তিক দাস গত কয়েক দিন ধরে তার ছোট ছেলে কিশোর দাসের মধ্যে পারিবারিক কোন এক বিষয় নিয়ে বিবাদ চলছিলো। শুক্রবার এই পারিবারিক বিবাদ তুমূল কলহের রূপ নেয়। 

গতকাল সন্ধ্যায় কিশোর দাস তার পিতা উপর হামলার জন্য চড়াও হয় বলে পিতা কার্তিক দাসের অভিযোগ। পিতার উপর আক্রমণ করার ব্যর্থ প্রচেষ্টার পর আক্রোশ মিটাতে গিয়ে কিশোর দাস তার পিতার ছয় গন্ডা বাঁধাকপি ক্ষেতের তছনছ করেছ বলেও অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ কৃষক কার্তিক দাস। এই ঘটনায় তিন থেকে সাড়ে তিনশো বাঁধাকপি চারা নষ্ট হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষক কার্তিক দাস। 

আজ সকালে তেলিয়ামুড়া থানায় এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও সংবাদ সংগ্রহ করা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে খবর।

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top