News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কংগ্রেস এবার দখল করবে উকাপা স্বশাসিত পরিষদ, দাবি দলের অসম প্রদেশ নেতা বিধায়ক কমালাক্ষের
Image

কংগ্রেস এবার দখল করবে উকাপা স্বশাসিত পরিষদ, দাবি দলের অসম প্রদেশ নেতা বিধায়ক কমালাক্ষের

হাফলং (অসম), ৪ নভেম্বর (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনে কংগ্রেস পরিষদ দখল করতে সক্ষম হবে, দাবি উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা অসম প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি কমালাক্ষ দে পুরকায়স্থ।

শনিবার হাফলঙের একটি হোটেলে ডিমা হাসাও জেলা কংগ্রেস আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, সমগ্র দেশ জুড়ে বিজেপির প্রতি সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে। এবার সাধারণ মানুষের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন হয়েছে। এখন দেশে যেখানেই নির্বাচন হচ্ছে সেখানেই বিজেপি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। কিছু কিছু রাজ্যে বিজেপির পরাজয়ও হয়েছে। তিনি কর্ণাটকের প্রসঙ্গ টেনে বলেন, আগামী কিছুদিনের মধ্যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। ওই পাঁচ রাজ্যে বিজেপি-র অবস্থা শোচনীয় হবে।
কমলাক্ষ বলেন, ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন লোকসভা নির্বাচনে দেশের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সবাই দেখতে পাবে। তিনি এদিন বিজেপিকে একহাত নিয়ে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডিমা হাসাও জেলায় প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে। এর জন্য তিনি বিজেপি নেতাদের একহাত নিয়ে বলেন, রাজ্যের বিজেপি নেতারা অসমের এই পাহাড়ি জেলাকে এটিএম হিসেবে ব্যবহার করছে। পাহাড়ি জেলায় বিজেপি নেতাদের জন্য সিন্ডিকেটরাজ কায়েম রয়েছে বলে অভিযোগ উত্থাপন করে কংগ্রেস নেতা বলেন, নন্দিতা গার্লোসা হচ্ছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী কিন্তু। বিদ্যুতের মাশুল কেন বৃদ্ধি হচ্ছে মন্ত্রীর উত্তর কী তা আমি জানি না। নন্দিতা গার্লোসাকে একহাত নিয়ে বলেন, তিনি মন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু মন্ত্রী হিসেবে নিজের ভূমিকা ভুলে গেছেন।

তিনি বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বললে ভয় দেখিয়ে দুর্নীতি নিবারণ শাখা, ইডি, সিবিআই লাগিয়ে দেওয়া হয়। আমাকেও ভয় দেখানোর জন্য দুর্নীতি নিবারণ বিভাগকে লেলিয়ে দেওয়া হয়। কিন্তু কংগ্রেস নেতারা এতে ভয় করে না। তিনি বলেন, উত্তর কাছাড় পার্বত্য পরিষদের গত নির্বাচনে পরিষদের ২৮টি আসনে একজনের বেশি প্রার্থী ছিল না। তবে এবার পরিষদের ২৮ দুই থেকে তিনজন করে প্রার্থিত্বের দাবিদার রয়েছেন। এই অবস্থায় আসন্ন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে কংগ্রেস পরিষদে পুনরায় ক্ষমতায় ফিরবে বলে দাবি করেন কমলাক্ষ দে পুরকায়স্থ।
শনিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনকে সামনে রেখে হাফলঙের একটি হোটেলে কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় দলের প্রদেশ নেতা তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের পৌরোহিত্যে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা কমালাক্ষ দে পুরকায়স্থকে অধ্যক্ষ করে একটি নির্বাচন কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য, বিধায়ক শিবামণি বরা, বিধায়ক যাদব স্বর্গিয়ারি, বিধায়ক দিগন্ত বর্মণ, কংগ্রেস নেতা জয়রাম ইংলেং, অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক নির্মল লাংথাসা।

আজ নির্বাচন কমিটির প্রথম বৈঠকে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার, ডিমা হাসাও জেলা কংগ্রেসের ছয়টি ব্লক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বৈঠকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আসন্ন নির্বাচনের প্রার্থিত্ব নিয়ে এবং দলীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে ডিমা হাসাও জেলা কংগ্রেস আয়োজিত সাংবাদিক সম্মেলনে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য বলেন, পার্বত্য পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ডিমা হাসাও জেলা কংগ্রেস বুথ কমিটিগুলিকে শক্তিশালী করে গঠন করেছে। তাছাড়া মণ্ডল কমিটিগুলি যথেষ্ঠ উৎসাহ ও উদ্যমের সঙ্গে নির্বাচনের লক্ষ্যে কাজ আরম্ভ করেছে। জেলা কংগ্রেস সভাপতি সমরজিৎ হাফলংবার সঠিক পরিকল্পনা করে সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করে অপূর্ব ভট্টাচার্য বলেন, নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হলেই কংগ্রেসের নেতা-কর্মীরা পূর্ণোদ্যমে ঝাঁপিয়ে পড়বেন নির্বাচনী ময়দানে।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন নিয়ে পূর্ণ শক্তি ও উদ্যমে অবতীর্ণ হবে কংগ্রেস, জানান অপূর্ব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, প্রকৃতির রম্যভূমি ডিমা হাসাও এখন দুর্নীতির ভূঃস্বর্গ হিসেবে পরিণত হয়েছে। পাহাড়ি জেলার মানুষের যতটুকু আর্থ-সামাজিক উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। তাই এবার পার্বত্য পরিষদের নির্বাচনে কংগ্রেস পাহাড়ের মানুষের বিপুল সমর্থন পাবে বলে দাবি করেন অপূর্ব ভট্টাচার্য।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top