News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য সরকার এনআইটি আগরতলার অভিযানকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ: মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার এনআইটি আগরতলার অভিযানকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ নভেম্বর: রাজ্য সরকার এনআইটি আগরতলার অভিযানকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। আজ এনআইটি আগরতলার অটল বিহারী বাজপেয়ী স্পোর্টস কমপ্লেক্সে ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা পরিবর্তন, আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক ভেদাভেদ দূর করার সবচেয়ে বড় হাতিয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,পৃথিবীতে পরিবর্তন আনার জন্য শিক্ষাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র’। এনআইটি- আগরতলায় প্রধানমন্ত্রীর কথারই প্রতিফলন দেখা যায়।  

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য শুধু শিক্ষা প্রদান নয়, দেশের ভাগ্য নির্ধারণে অংশগ্রহণ করা। রাজ্য সরকার ত্রিপুরাকে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে শিক্ষামূলক হাব রূপে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এজন্য সমাজে পিছিয়েপড়াদের জন্য স্কলারশিপ চালু করা থেকে শুরু করে প্রয়োজনীয় আধুনিক পরিকাঠামো তৈরির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন শিক্ষানীতি ২০২০-কে এই নীতির মূল বৈশিষ্ট হিসেবে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিজেদের সংস্কৃতিকে না ভুলেও বিশ্ব দরবারে প্রতিযোগিতার উপযোগী হয়ে উঠতে সক্ষম হবে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার এনআইটি আগরতলার অভিযানকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। সেজন্য রাজ্য সরকার পরিকাঠামো তৈরি, সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ, রাজ্যের টেকনিক্যাল কলেজগুলির সাথে একসাথে কাজ করা ইত্যাদি উদ্যোগ নিতে উৎসাহী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘স্কিল ইন্ডিয়া’ এবং অটল ইনোভেশন মিশনেও বর্তমান যুগের উদ্ভাবনীমূলক মেধাতে জোর দেওয়া হয়েছে। জাতীয় স্তরীয় এসব উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে এনআইটি আগরতলাকেও আমরা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী কেন্দ্রের যোগানের হাব রূপে দেখতে পারি। তিনি তাই ‘স্কিল ইন্ডিয়া’ এবং অটল ইনোভেশন মিশন এর নীতিগুলিকে এনআইটি আগরতলায় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করায় উৎসাহ দেন।

এনআইটি আগরতলায় সদ্য উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তোমাদের সাফল্য হচ্ছে আমাদের সকলের গর্ব এবং তোমাদের সাফল্যের কাহিনী অন্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রেরণা দেবে। তিনি বলেন, পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন, আন্তর্জাতিক রাজনীতিতে পরিবর্তন, প্রযুক্তিতে রাজনৈতিক ও নীতিবাদ দ্বিধা ইত্যাদি বিভিন্ন ধরণের সমস্যা রয়েছে। তিনি ছাত্রছাত্রীদের এসব সমস্যা ঐক্যবদ্ধভাবে সাহস, ধৈর্য্য, শিক্ষা ও নীতিবাদ মূল্যবোধের সাথে মোকাবিলা করার পরামর্শ দেন। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ ভাবনাকে গ্রহণ করে দেশের সামগ্রিক উন্নয়নে অংশীদার হতে উৎসাহ দেন।

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top