News Flash

  • Home
  • খেলা
  • ফুটবলের পর ক্রিকেটেও বিনিয়োগ করতে চায় সৌদি আরব
Image

ফুটবলের পর ক্রিকেটেও বিনিয়োগ করতে চায় সৌদি আরব

রিয়াদ, ৪ নভেম্বর (হি.স.):ফুটবলে বিশাল বিনিয়োগ করেছে সৌদি আরব। তারা তাদের ঘরোয়া ফুটবল লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমাদের মতো ফুটবলারদের নিয়ে এসেছে। এবার তারা ক্রিকেটেও বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে। এই বিনিয়োগ তারা করতে চায় আইপিএলে।

সৌদি আরব ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায়! তাদের পরিকল্পনা আইপিএলকে তারা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের ধাঁচে কয়েকটি দেশে ছড়িয়ে দিতে চায়।
এনিয়ে আইপিএলের একাধিক মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টারা। তারা আইপিএলকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের হোল্ডিং কোম্পানিতে পরিণত করার প্রস্তাব দিয়েছেন। সেখানে সৌদি আরবের পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার থাকবে।

তবে বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। লোকসভা নির্বাচনের পরে এ নিয়ে আলোচনা করা হতে পারে ।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top