News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কেবলমাত্র ভোটের জন্য মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করে কংগ্রেস ও এআইইউডিএফ: অসমের মুখ্যমন্ত্রী
Image

কেবলমাত্র ভোটের জন্য মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করে কংগ্রেস ও এআইইউডিএফ: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৪ নভেম্বর (হি.স.) : কেবলমাত্র ভোটের জন্য মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করার জন্য কংগ্রেস ও ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)-কে এক হাত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুসলিমরা ভয়ে কংগ্রেস ও এআইইউডিএফকে ভোট দেন, বলেন মুখ্যমন্ত্রী।

আজ শনিবার দিশপুরে লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ড. শর্মা জোরের সঙ্গে বলেন, বিজেপি দল রাজ্যের আদি (ভূমিপুত্র) মুসলমানদের জীবন সংস্কারের দায়িত্ব নিয়েছে। তবে অসমে বসবাসকারী অন্য মুসলমানদের প্রসঙ্গে বলেন, ‘বাল্যবিবাহ, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে রাজ্য সরকার যুদ্ধ শুরু করেছে।’

‘যারা আদি মুসলমান নন, তাদের জন্য পরোপকারী হিসাবে বিনামূল্যে পরিষেবা প্রদান করছি আমরা। আমরা যদি আদি মুসলমানদের ছেড়ে বাকি মুসলিমদের কথা বলি, তা-হলে জানি, আমরা তাদের ভোট পাব না। তবুও আমরা অরুণোদয়, স্বাস্থ্য কার্ড সহ অন্যান্য সুবিধা দিচ্ছি তাদের।’ বলেন মুখ্যমন্ত্রী।

হিমন্তবিশ্ব বলেন, ‘আমি যদি ডিব্রুগড় নির্বাচনী এলাকায় (উজান অসম) কাজ করি, তা-হলে আমরা নিশ্চিত সেখানে মুসলিম ভোট আমরা পাব। কিন্তু চেঙ্গা বাঘবরে একটি মুসলিম ভোট পাব না, পাওয়ার আশাও করি না। তাই ওই সব (নিম্ন অসম) অঞ্চল তাদের (কংগ্রেস ও এআইইউডিএফ) জন্য সোনালী এলাকা।’

বহু উদাহরণ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস বা এআইইউডিএফ মুসলমানদের বিজেপির জুজু দেখিয়ে ভয় দেখায়। তাই এখনও অসমের মুসলমানরা ভয়ে কংগ্রেস বা এআইইউডিএফকে ভোট দিচ্ছেন। কিন্তু কেন তাদের ভোট দেন তা ভেবেও দেখেন না।’

Releated Posts

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরে সংঘর্ষের পর উখরুলে নিরাপত্তা জোরদার, শান্তির আবেদন প্রশাসনের

ইম্ফল, ২৫ এপ্রিল (আইএএনএস) : মণিপুরের উখরুল জেলায় ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা…

ByByNews Desk Apr 25, 2026

মণিপুরের উখরুলে গুলিবর্ষণে তিন নিহত, বহু আহত

ইম্ফল, ২৪ এপ্রিল (আইএএনএস): মণিপুরের উখরুল জেলায় শুক্রবার নাগা ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পৃথক গুলিবর্ষণের ঘটনায়…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top