News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজ্যে ২১টি বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করার অনুমোদন
Image

শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় রাজ্যে ২১টি বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করার অনুমোদন

আগরতলা, ৪ নভেম্বর: শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়া মসৃণ ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে নগর উন্নয়ন দপ্তর রাজ্যে ২১টি বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করার অনুমোদন দিয়েছে। রাজ্যের বিভিন্ন নগর এলাকায় এই বৈদ্যুতিক চুল্লিগুলি নির্মাণ করা হবে। প্রতিটি চুল্লি নির্মাণে ব্যয় হবে ১.১ কোটি টাকা। আজ নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে। 

নগর উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব রজত পন্থ আজ বিবৃতিতে জানানো হয়েছে, প্রথাগত অন্ত্যেষ্টি পর্বের চেয়ে বৈদ্যুতিক চুল্লি অনেক বেশী পরিবেশবান্ধব হিসেবে পরিচিত। এতে পরিবেশ দূষণ অনেক কম হয়। পাশাপাশি বৈদ্যুতিক চুল্লিতে অন্তেষ্টি পর্ব অনেক দ্রুত সম্পন্ন হওয়ায় শবদেহের সঙ্গে আসা লোকজনকে অনেক কম সময় শ্মশানে কাটাতে হয়। অন্ত্যেষ্টি পর্বকে অধিকতর স্বাস্থ্যকর করে তোলার লক্ষ্যে বৈদ্যুতিক চুল্লিতে অনেক আধুনিক সুবিধা রয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, স্পেশাল অ্যাসিস্টেন্স ফর ক্যাপিটেল ইনভেস্টমেন্ট ফর অল আর্বাণ লোকাল বডিস প্রকল্পে এই চুল্লিগুলি নির্মাণে ব্যয় হবে ২৩.৩৬ কোটি টাকা। প্রতিটি চুল্লি নির্মাণে ব্যয় হবে ১.১ কোটি টাকা। অধ্যাপক (ডা.) মানিক সাহার নেতৃত্বাধীন সরকার রাজ্যবাসীর কাছে আধুনিক ও উন্নত পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই লক্ষ্যেই বৈদ্যুতিক চুল্লি স্থাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি নগর এলাকায় এই বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top