News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে ইডি-র অভিযান, মোট ৯টি ঠিকানায় চলছে তল্লাশি
Image

দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে ইডি-র অভিযান, মোট ৯টি ঠিকানায় চলছে তল্লাশি

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): দিল্লির সরকারের আবগারি নীতি মামলায় ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় বৃহস্পতিবার সকালে দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে হানা দিল ইডি। বৃহস্পতিবার সকালে দিল্লির সিভিল লাইন্স এলাকায় রাজকুমার আনন্দের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা, চারিদিক থেকে তাঁর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

ইডি সূত্রের, রাজকুমার আনন্দের সঙ্গে সম্পর্কিত মোট ৯টি ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় ২ নভেম্বর, শুক্রবারই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি, কেজরিওয়ালের প্রস্তাবিত হাজিরা দেওয়ার আগেই রাজকুমার আনন্দের বাড়িতে হানা দিল ইডি।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top