News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে অভিযানে  সদর এনফোর্সমেন্ট টিম
Image

পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে অভিযানে  সদর এনফোর্সমেন্ট টিম

আগরতলা, ১ নভেম্বর: বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধির লাগাম টানতে অভিযানে নেমেছে সদর এনফোর্সমেন্ট টিম। আজ মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করে প্রশাসনিক টিম। বৈধ কাগজ না থাকায় প্রায় ৪০ বস্তা পেয়াঁজ বাজেয়াপ্ত করে তাঁরা। 

জনৈক আধিকারিক জানিয়েছেন, বেশ কিছু যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে পেঁয়াজের মূল্য প্রতি কিলোতে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। যা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আজ বাজারে পেঁয়াজের মূল্য যাচাই করতে অভিযান শুরু করেন তাঁরা। এইদিন বাজারে গিয়ে লক্ষ্য করেন বাজারে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ মজুত রয়েছে। রিক্সা করে পেঁয়াজ একস্থান থেকে অন্যস্থানে পরিবহন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, পেঁয়াজ বহনকারী বেশকিছু রিক্সা চালককপ আটক করে এনফোর্সমেন্ট টিমের আধিকারিকরা। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা পেয়াঁজের ক্রয় বা বিক্রয়ের বৈধ কাগজ দেখাতে পারেন নি। বৈধ কাগজ না থাকায় পেঁয়াজের বস্তাগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর সদর মহকুমা শাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে পেঁয়াজের বস্তা গুলি। পরবর্তী সময় মহকুমা শাসক ব্যবস্থা গ্রহণ করবেন।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top