News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিঘাগামী গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪
Image

দিঘাগামী গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৪

পূর্ব মেদিনীপুর, ১ নভেম্বর (হি.স.) : নন্দকুমারে দিঘাগামী গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। জখম হয় বেশ কয়েকজন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক।

জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে একটি গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি বাস। ১১৬ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারে ঘটে দুর্ঘটনা। বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়ির। ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণের জন্য সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক। ব্যস্ত সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন আমজনতা।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top