News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমেদাবাদে সবরমতি রিভার ফ্রন্ট পরিদর্শন মুখ্যমন্ত্রী ধামির
Image

আমেদাবাদে সবরমতি রিভার ফ্রন্ট পরিদর্শন মুখ্যমন্ত্রী ধামির

দেহরাদূন, ১ নভেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বুধবার আমেদাবাদে সবরমতি রিভার ফ্রন্ট পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী ধামি দুদিনের গুজরাট সফরে রয়েছেন।

মুখ্যমন্ত্রী বুধবার সকালে আহমেদাবাদে সবরমতি রিভার ফ্রন্ট পরিদর্শন করেন। এই সময়ে স্থানীয়রা তারসঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন। গুজরাটের মানুষকে দেবভূমি উত্তরাখণ্ড দেখার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গুজরাটের পর্যটন গন্তব্যগুলির মধ্যে এই রিভার ফ্রন্টের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই রিভার ফ্রন্টটি ভারত এবং বিদেশ থেকে ২০টিরও বেশি পুরস্কার পেয়েছে। সবরমতী রিভার ফ্রন্টকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজটি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ও নির্দেশনায় করা হয়েছে। এই ফ্রন্ট বাস্তুশাস্ত্র এবং অর্থনীতির বিস্ময়কর সমন্বয়ের প্রতীক। মুখ্যমন্ত্রী ধামি গ্লোবাল ইনভেস্টর সামিট-২০২৩ রোড শো প্রোগ্রামে অংশ নেবেন। এরপর বুধবার বিকেল ৩টে নাগাদ তিনি বিজনেস অব গভর্নমেন্ট মিটিংয়ে যোগ দেবেন। মুখ্যমন্ত্রী সবশেষে হোটেল হায়াত রিজেন্সি আহমেদাবাদে রাত্রিযাপন করবেন।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top