News Flash

  • Home
  • দিনের খবর
  • সিঙ্গুরকাণ্ডে দায়ী তৃণমূল এবং সিপিএম দু’পক্ষই, দাবি দিলীপের
Image

সিঙ্গুরকাণ্ডে দায়ী তৃণমূল এবং সিপিএম দু’পক্ষই, দাবি দিলীপের


পূর্ব মেদিনীপুর, ৩১ অক্টোবর (হি.স.): সিঙ্গুরে কারখানা না হওয়ায় সুদসহ ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি-কে, এমনই নির্দেশ দিয়েছে ৩ সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল। সোমবার, বিবৃতিতে এমনটাই জানিয়েছে টাটা মোটরস। হিসেব বলছে, ৭ বছরে ১১ শতাংশ হারে সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১৩০০ কোটি। এই বিরাট অঙ্কের টাকার বোঝা চাপতে পারে রাজ্যের উপর। এর জন্য যে বিপুল ক্ষতি হল তার জন্য দায়ী তৃণমূল এবং সিপিএম দু’পক্ষই। মঙ্গলবার সকালে দাঁতনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই অভিযোগ করেন বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, ”এরা রাজনৈতিক স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সামাজিক বা দেশের কোনও লাভ হয়নি। এত বড় শিল্পপতিকে ওখান থেকে সরানো ঠিক হয়নি। তিন ফসলি জমি দেওয়াটাও ঠিক হয়নি আবার সেই জমির কারখানা তৈরির কাজ বন্ধ করে দিয়ে বেকার করে দেওয়ার কোনও মানে হয় না।“

দিলীপবাবুর দাবি, “সিপিএমও করেছে নিজের রাজনৈতিক স্বার্থে টিএমসিও করেছে তাই। তার ফল ভুগতে হয়েছে সাধারণ মানুষকে। চাকরিও গেল, ব্যবসা গেল, জমিও গেল। এখন টাকাও যাবে… এর দায়টা কে নেবে?”। এর জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।”

প্রসঙ্গত, আরবিট্রাল ট্রাইব্যুনালের নির্দেশ, ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ১১ শতাংশ হারে সুদ দিতে হবে। মামলার খরচের জন্য ডব্লুবিআইডিসি-কে দিতে হবে আরও ১ কোটি টাকা, বিবৃতিতে জানিয়েছে টাটা গোষ্ঠী। এই নিয়ে ছেড়ে কথা বলছে না বিরোধী শিবির। এই প্রসঙ্গে তৃণমূল ও সিপিএমকে একযোগে আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top