News Flash

  • Home
  • দেশ
  • আচার্য নরেন্দ্র দেব সারাজীবন দারিদ্র্য ও অশিক্ষার বিরুদ্ধে লড়াই করেছেন: অখিলেশ যাদব
Image

আচার্য নরেন্দ্র দেব সারাজীবন দারিদ্র্য ও অশিক্ষার বিরুদ্ধে লড়াই করেছেন: অখিলেশ যাদব

লখনউ, ৩১ অক্টোবর (হি.স.) : আচার্য নরেন্দ্র দেব সারাজীবন দারিদ্র্য ও অশিক্ষার বিরুদ্ধে লড়াই করেছেন বলে মন্তব্য করেন অখিলেশ যাদব। মঙ্গলবার সমাজবাদী নেতা এবং চিন্তাবিদ আচার্য নরেন্দ্র দেবকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে অখিলেশ যাদব একথা বলেন।

সমাজবাদী পার্টি (এসপি)-র সভাপতি অখিলেশ যাদব মঙ্গলবার সমাজবাদী নেতা এবং চিন্তাবিদ আচার্য নরেন্দ্র দেবকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আচার্য নরেন্দ্র দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অখিলেশ এদিন বলেন, আচার্য সারাজীবন দারিদ্র্য ও অশিক্ষার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর দেখানো পথেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারবে। আচার্য নরেন্দ্র দেব ভারতের স্বাধীনতা আন্দোলন এবং শিক্ষাগত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি কৃষক, শ্রমিক ও যুবকদের সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন। তিনি সারা জীবন দারিদ্র্য ও অশিক্ষার বিরুদ্ধে লড়াই করেন বলেও অখিলেশ যাদব জানান।

এদিনের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top