News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী মোদী মহিলাদের ক্ষমতায়নের ওপর জোর দিয়েছেন: জিতেন্দ্র সিং
Image

প্রধানমন্ত্রী মোদী মহিলাদের ক্ষমতায়নের ওপর জোর দিয়েছেন: জিতেন্দ্র সিং


নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শনিবার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি জানান, শনিবার ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত কর্মসংস্থান মেলার বিশেষ বৈশিষ্ট্য হল প্রদান করা মোট নিয়োগপত্রের মধ্যে প্রায় ২১ শতাংশ নিয়োগপত্র মহিলাদের দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্যে এটি ছিল দশম সিরিজের কর্মসংস্থান মেলা। ইউপিএ-র আমলে মহিলাদের মাত্র ৬ শতাংশ কর্মসংস্থান হতো, প্রধানমন্ত্রী মোদীর কার্যকালে তা ১২ থেকে ১৩ শতাংশ বেড়েছে। সংসদে নারী সংরক্ষণ আইন পাশ হোক কিংবা সেনাবাহিনীতে স্থায়ী কমিশন দেওয়া হোক, মোদীজির অগ্রাধিকার মহিলাদের ক্ষমতায়ন। আগে যেসব সেক্টরকে সরকার অগ্রাধিকার দিত না, এখন সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জিতেন্দ্র সিং মন্তব্য করেন। উদাহরণ স্বরূপ বলাই যায় আগে রেলওয়ে সেক্টরে যে পরিমাণ রেললাইন স্থাপন করা হয়েছিল তার তুলনায় এখন দ্বিগুণ ট্র্যাক স্থাপন করা হচ্ছে।

শনিবার ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত কর্মসংস্থান মেলায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি জানান, আজ ভারত বিশ্বের পাঁচটি বৃহত্তম অর্থনীতির মধ্যে একটি।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top