News Flash

Image

কার্নিভালে ৫১টি প্রতিমা নিরঞ্জন

আগরতলা, ২৭ অক্টোবর: মায়ের গমন-কার্নিভালে দশমীঘটে মোট ৫১টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। এর মধ্যে গতকাল রাতে ৪৫টি এবং ভোরে ৬টি প্রতিমা নিরঞ্জন হয়েছে।

প্রসঙ্গত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত বছর থেকে এক উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে এই কার্নিভালের শুরু হয়েছিল। এই কার্নিভাল রাজ্যের জনগণের মধ্যে একটা আনন্দ ও উচ্ছাস সৃষ্টি করেছিল। এবছরও তথ্য ও সংস্কৃতি দপ্তর বিভিন্ন দপ্তরের সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে কার্নিভালের আয়োজন করেছে। গতকাল মায়ের গমন-কার্নিভালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা।

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি জাতি ও জনজাতিদের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন গড়ে তুলতে সহায়ক ভূমিকা নিয়েছে। এখানকার বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একসূত্রে বেঁধে রেখেছে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমানে রাজ্যে শান্তির পরিবেশ বজায় রয়েছে। ফলে এবছর দুর্গাপূজার সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়েছে। এবছর সারা রাজ্যেই শান্তি ও সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে দুর্গাপূজা আয়োজিত হয়েছে।

গত বছরের মতো এবছরও অনেকগুলি ক্লাব ও সংস্থা মায়ের গমন (কার্নিভাল) অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। মায়ের গমন-কার্নিভালে দশমীঘটে মোট ৫১টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। এর মধ্যে গতকাল রাতে ৪৫টি এবং ভোরে ৬টি প্রতিমা নিরঞ্জন হয়েছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top