News Flash

  • Home
  • খেলা
  • নাগাল্যান্ডে অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমস নিয়ে জোর প্রস্তুতি
Image

নাগাল্যান্ডে অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমস নিয়ে জোর প্রস্তুতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। হাতে রয়েছে আরও দুই মাস। তবে অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমস বলে কথা। অংশ গ্রহণের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করতে হবে। অনেকটা এই উদ্দেশ্যেই নাগাল্যান্ড অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বিষয়টা সব রাজ্যগুলোকে জানানো হচ্ছে। আগামী বছর ৮ থেকে ১৩ জানুয়ারি নাগাল্যান্ড অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কয়েকটি ইভেন্টের খেলা কদিন আগে থেকেই শুরু হয়ে যাবে। এই উত্তরপূর্ব অলিম্পিক গেমসে মূলত পনেরোটি ইভেন্টে প্রতিযোগিতা হবে। সেগুলো হলো: আর্চারি, অ্যাটলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ফুটবল, তাইকুন্ডু, টেবিল টেনিস, টেনিস, রেসলিং, ভলিবল, বেল্ট রেসলিং, সেপাক টাকরৌ, উশু,

 এবং প্যানাক সিলাট। প্রতিটি রাজ্যের স্পোর্টস অ্যাসোসিয়েশন কে এ বিষয়ে পৃথকভাবে অবহিত করা হচ্ছে। প্যারা অলিম্পিক ইভেন্টগুলো নিয়েও পৃথকভাবে প্যারা অলিম্পিক কমিটি দ্বারা জানানো হচ্ছে। কোন কোন ইভেন্টে পদক রয়েছে, তাও যথাসময়ে জানানো হবে। নাগাল্যান্ডের ১৬ টি জেলাতেই ইভেন্ট গুলো আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। খেলোয়াড়দের দলগত এবং ব্যক্তিগত রেজিস্ট্রেশন পর্ব সেরে নিতে হবে বৈদ্যুতিন মাধ্যমে অনলাইনে, ১লা ডিসেম্বর থেকে তা শুরু হয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করার কাজটি শেষ করে নিতে হবে। খেলোয়াড়ের নাম রেজিস্ট্রেশন করা হলে তা পরবর্তী সময়ে পরিবর্তন করা যাবে না। গেমস পরিচালন কমিটির পক্ষ থেকে প্রতিটি রাজ্যের খেলোয়াড় ও অফিসিয়াল দের থাক, খাওয়া, স্থানীয় যাতায়াত ইত্যাদি করবে। রাজ্যের খেলোয়াড়রদের প্রতিযোগিতায় রিপোর্ট করা এবং প্রতিযোগিতার শেষে কোহিমা ত্যাগ করার দিনক্ষণ পরবর্তী সময়ে পৃথকভাবে জানানো হবে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top