News Flash

  • Home
  • দেশ
  • ১০ দিনের ইডি হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
Image

১০ দিনের ইডি হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): ১০ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়র ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

বিচারকের নির্দেশ, ইডি হেফাজতে থাকাকালীন বাড়ির খাবার খেতে পারবেন। এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে কথা বলতেও পারবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কম্যান্ড হাসপাতালের চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করার নির্দেশ বিচারকের।
জ্যোতিপ্রিয়কে বিচারকের প্রথম প্রশ্ন, গ্রেফতারির সময় কপি দেওয়া হয়েছিল? কী কারণে গ্রেফতার করা হল জানিয়ে?

জ্যোতিপ্রিয় বলেন, গ্রেফতারির সময় অনেকগুলো পাতা দেওয়া হয়েছিল। কিন্তু আমার বিষয়ে তাতে যত না লেখা ছিল, তার থেকে অনেক বেশি কথা বলা ছিল আমার পরিবারের বিষয়ে।
বিচারককে মন্ত্রী বললেন, গ্রেফতারির আগে যে পাতা দেওয়া হয়েছিল, তাতে আমার স্ত্রী, বৌদি এবং এক মহিলার পাসপোর্ট এবং টিকিটের কথা বলা হয়েছে। আমার কথা বলা নেই পরিবারের কথা বলা হয়েছে। এই যুক্তি শুনে ইডি বলল, এটা আসলে উপরের আবরণ। সব কিছু আড়ালে রেখে হয়েছে। কপিতে ওঁর স্ত্রী-সহ দু’জনের কথা বলা হয়েছে।
আদালতে শুনানিতে মন্ত্রীর কাছে বিচারক জানতে চাইন, ‘‘আপনাকে কি হেনস্থা করা হয়েছে? মানসিক অত্যাচার করা হয়েছে কি?’’
জবাবে মন্ত্রী বললেন— না। কিন্তু আমি সুগারের রোগী। পা ফুলছে। ১০ হাজার স্টেপস হাঁটতে বলেছে হাসপাতাল।

বিচারক বলেন, তা হলে তো স্মার্ট ওয়াচ লাগবে।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top