News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুরে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে দুর্গাপূজা
Image

মোহনপুরে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে দুর্গাপূজা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ২৬ অক্টোবর : গোটা মোহনপুর মহকুমাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হল শারদীয় দুর্গোৎসব। বড় ধরনের কোন দুর্ঘটনা ছাড়াই মহকুমাতে দুর্গাপূজার আনন্দ উপভোগ করল সাধারণ মানুষ। গোটা মোহনপুর মহকুমা এলাকাতে ছোটখাটো কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া বড় ধরনের কোন ঘটনা সংঘটিত হয়নি পূজার দিনগুলোতে। সার্বিক ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এবারের দুর্গোৎসব।

মহকুমার বিভিন্ন ক্লাবে পূজার দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গান্ধীগ্রামের সংহতি সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে সাংবাদিক, শহীদদের পরিবার, সেনাবাহিনীতে কর্মরতদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অন্যদিকে বেড়ীমুড়া ব্রেইভ ক্লাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার পাশাপাশি পুজো উপলক্ষ্যে এক ম্যাগাজিন প্রকাশ করা হয়। এই ম্যাগাজিনে বামুটিয়া এলাকার লেখকদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলের লেখকদের লেখা রয়েছে। মোহনপুর মহকুমা এলাকাতে কোন ক্লাবের উদ্যোগে দুর্গাপূজাকে কেন্দ্র করে এই ধরনের ম্যাগাজিন প্রকাশ এর ঘটনা একেবারেই বিরল।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top