News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশমীর রাতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
Image

দশমীর রাতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

ধর্মনগর, ২৫ অক্টোবরঃ দশমীর উন্মাদনায় ২৪ বছর বয়সী যুবকের অস্বাভাবিক মৃত্যু। কিন্তু কিভাবে ২৪ বর্ষীয় যুবক কার্তিক নাথের মৃত্যু হল তা নিয়ে সংশয় পুলিশের। ঘটনার বিবরণে জানা যায়, দশমীর রাতে বটরসী ও.এন.জি.সি কমপ্লেক্সের ২ নং গেটের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় ধর্মনগর দমকল কর্মীদের। ঘটনাস্থলে দমকল কর্মীরা ছুটে এসে যুবককে উদ্ধার করে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। মৃতের বাড়ি বিল্থই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। সে একটি দোকানের কর্মচারী ছিল বলে জানা গেছে।

এদিকে এলাকাবাসী সূত্রের খবর, বিশাল নাথ নাকি কার্তিককে কৃষ্ণপুর জোর কালভার্ট এলাকায় আরেকজনের সাথে বাইকের পেছনে আসতে দেখে। কিছুটা দূরত্ব আসার পর দুর্ঘটনায় পড়ে। বিশাল নাথ এগিয়ে এসে দেখে কার্তিক নাথ পড়ে আছে। তবে কোন বাইক বা কে চালিয়েছিল কারোর কোন অস্তিত্ব পায়নি। তাই পুলিশ ভাবছিল এই মৃত্যুর পেছনে দুর্ঘটনা জনিত কারণ জড়িয়ে আছে। কিন্তু কোন ধরনের প্রমাণ তাদের হাতে এসে পৌঁছায়নি।

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top