News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিজ জেঠুর  হাতে  অ্যাসিড আক্রান্ত ৭ বছরের নাবালিকা 
Image

নিজ জেঠুর  হাতে  অ্যাসিড আক্রান্ত ৭ বছরের নাবালিকা 

নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ২৫শে অক্টোবর :-

সামাজিক অবক্ষয়ের নির্মম চিত্র দেখলো  বিলোনিয়া। জেঠুর রোশানল থেকে ভাতিজি অল্পেতে বড়সর বিপদ থেকে বাঁচল সাত বছরের নাবালিকা। বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা এলাকার আপন দেবনাথ এর সাত বছরের মেয়েকে অ্যসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে তারই সম্পর্কে জেঠু নিমাই দেবনাথ। অভিযোগ এদিন বিকেলে আপন দেবনাথের ৭ বছরের শিশু কন্যা তার ভাইয়ের ছেলের সাথে খেলার ছলে বিবাদে জড়িয়ে পড়ে। এই ঘটনা দেখতে পেয়ে আপন দেবনাথের ভাই নিমাই দেবনাথ ছোট ছেলে মেয়েদের ঝগড়া মিটিয়ে দেওয়ার পরিবর্তে  ঘর থেকে রাবারের এসিড এনে সাত বছরের শিশু কন্যাটির গায়ে ঢেলে দিতে যায় বলে অভিযোগ। তখন মেয়েটির আত্ম চিৎকারে ছুটে আসে মেয়েটির বাবা আপন দেবনাথ। তার মেয়েকে বাঁচাতে ঘটনাস্থলে জড়িয়ে ধরে নিমাই দেবনাথের হাত থেকে বাঁচাতে গেলে নিমাই দেবনাথ রাবারের অ্যসিড তার ভাই আপন দেবনাথের শরীরে ছুড়ে মারে। ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হয় আপন দেবনাথ। তাকে সাথে সাথে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে আপন দেবনাথ চিকিৎসকের তত্ত্বাবধানে  বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top