News Flash

Image

নেশার কবলে নবম শ্রেনির ছাত্রের মৃত্যু

লংতরাইভ্যালী, ২৫ অক্টোবর: দশমীর সকালে হলিক্রস স্কুলের নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত ধুমাছড়া থানাধীন জামিরছড়া এলাকায়। মৃত কিশোরের নাম প্রশান্ত ত্রিপুরা। বাড়ি জামেরছড়া। ঘটনার বিবরণে জানা যায় প্রশান্ত ত্রিপুরা কাঁঠালছড়া হলিক্রস স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল।

পুজোর ছুটিতে বাড়িতে এসে গত ২০ অক্টোবর বন্ধুবান্ধবের সাথে পুজো দেখতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর ২৩ অক্টোবর ধূমাছড়া থানায় নিখোঁজ ডাইরি করে তার পরিবার। কিন্ত তার হদিশ পাওয়া যাচ্ছিল না। প্রশান্তের বড় বোনের জামাই তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে প্রশান্ত সহ তারা সেদিন ড্রাগস নিতে জামিরছড়া ফরেস্ট কোয়ার্টারের পেছনে গিয়েছিল।

প্রশান্তের নেশার ওভারডোস হওয়ায় তাকে সেখানে ফেলেই তারা পালিয়ে যায়। বিষয়টি অবগত হয়ে সেই বন্ধুটিকে সঙ্গে নিয়েই ২৪ অক্টোবর সকালে ধুমাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রশান্তের নিথরদেহ উদ্ধার করে। ড্রাগসের ওভারডোজের ফলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা। ময়না তদন্তের জন্য মৃতদেহ ধূমাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর আসল রহস্য বার করতে সন্ধান প্রদানকারী বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বলে সূত্রের খবর। ড্রাগসের মারন নেশার কবলে গোটা মহকুমার কিশোর কিশোরী থেকে যুবক-যুবতী তার এটা জলজ্যান্ত প্রমাণ।

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top