News Flash

  • Home
  • দেশ
  • নবমীতে মেঘাচ্ছন্ন আকাশ; ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা
Image

নবমীতে মেঘাচ্ছন্ন আকাশ; ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): নিম্নচাপের প্রভাবে মহানবমীতে আবহাওয়া বদলে গেল উপকূলবর্তী জেলাগুলিতে। সোমবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলির আকাশ মেঘে ঢেকে যায়। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টি, আবার কোনও কোনও জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। শনিবার রাতে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল। ২৪ ঘণ্টা পর তার অবস্থান দিঘার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৫৬০ কিলোমিটার দূরে। বঙ্গোপসাগরের মধ্য-পশ্চিম দিক থেকে আসা নিম্নচাপটি রবিবার বিকেলের দিকে ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়টি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব তিন দিন বজায় থাকতে পারে। বুধবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে আবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

আলিপুর ‌আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে পুজোর মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতা-সহ পাঁচ জেলায়। নবমীর দিন কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলার বিক্ষিপ্ত এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়াও পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top