News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুজোর আনন্দে মাতোয়ারা ত্রিপুরাবাসী, মহাসপ্তমীর পূর্ণ তিথিতে দূর্গা বাড়িতে পুজার্চনায় মগ্ন ভক্তরা
Image

পুজোর আনন্দে মাতোয়ারা ত্রিপুরাবাসী, মহাসপ্তমীর পূর্ণ তিথিতে দূর্গা বাড়িতে পুজার্চনায় মগ্ন ভক্তরা

আগরতলা , ২১ অক্টোবর: আজ মহাসপ্তমী। পুজোর আনন্দে মাতোয়ারা গোটা ত্রিপুরাবাসী। তবে, মহাপঞ্চমীর দিনেই অনেক মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য ।ধর্মীয় রীতি মেনে রাজ্যের বিভিন্ন পুজো প্যান্ডেল, আগরতলা দূর্গা বাড়ি সহ বহু গৃহস্থে চলছে দেবী দুর্গার পুজো। প্যান্ডেলগুলিতে রং ও আলোকসজ্জার আয়োজন মানুষকে আকৃষ্ট করছে।

প্রসঙ্গত, বুধনের শুরুতেই জনস্রোতে ভাসলো তিলোত্তমানগরী। সন্ধ্যে থেকেই পূজা মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছিল। তবে, মহাপঞ্চমীর দিনেই অনেক মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য। এদিন থেকেই রাস্তায় ভিড় জমতে শুরু হয়। একদিকে পুজো মণ্ডপের উদ্বোধন পূজা পাঠ অন্যদিকে প্যান্ডেল প্রতিমা দেখার জন্য উৎসুক জনতার স্রোত বইছে বনেদি ক্লাবগুলোতে।

প্রকৃতি দুহাত তুলে স্বাগত জানাচ্ছে আগমনীর জয়ধ্বনিকে। মানুষও তার হাসিমুখে পাথেয় করে উৎসবের আনন্দ উপভোগ করলেন রাতভর। অপার আনন্দে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে। বিভ্রান্ত পথিককে সামাল দিতে হিমশিম খাচ্ছেন পুলিশ ও ট্রাফিক। কেবল পায়ে হেঁটে কেউই দু চাকার জানে কেউবা চার চাকার গাড়িতে করে উৎসবের আনন্দ উপভোগ করলেন । প্রতিটি ক্লাবেই প্যান্ডেলের ও প্রতিমার ছবি মোবাইল বন্দী করে রাখলেন উৎসবমুখর মানুষ। মাঝে মধ্যে ফ্রেশের আলো চোখ ঝলসে ওঠে। সেলফি তোলার ধুম ছিল প্রতিটি প্যান্ডেলে। যদিও এই বিষয়ে নতুনত্বের কিছু নেই। আজ মহাসপ্তমী। মহাসপ্তমীর পূর্ণ তিথিতে দূর্গা বাড়িতে পুজার্চনায় মগ্ন ভক্তরা।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top