News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে: রাজীব চন্দ্রশেখর
Image

উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে: রাজীব চন্দ্রশেখর

আগরতলা, ১৯ অক্টোবর: উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হার্টল্যান্ড ত্রিপুরা কর্মসূচির সূচনা করেন একথা বলেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন, এন্টারপ্রেনারশিপ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

তাঁর কথায়, রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে চালু করা হয়েছে হার্টল্যান্ড ত্রিপুরা কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে কারিগরি, গণিত, স্ট্যাটিসটিকস, কম্পিউটার সায়েন্সে স্নাতক ও বিসিএ, এমসিএ, এমএসসি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যুব সমাজের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে ডিলয়েট এবং নিলেট আগরতলা যৌথভাবে ‘হার্টল্যান্ড ত্রিপুরা’ কর্মসূচির বাস্তবায়ন করবে। 

এদিন রাজীব চন্দ্রশেখর বলেন, ভবিষ্যতে যেকোন ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য জ্ঞানের পাশাপাশি দক্ষতাও থাকতে হবে। গত ৭-৮ বছরে দেশের অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে। এরফলে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানী ভারতবর্ষে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। কিন্তু এসব মাল্টিন্যাশনাল কোম্পানীতে কর্মসংস্থানের জন্য প্রত্যেকেরই শিক্ষিত হওয়ার পাশাপাশি যেকোন একটি বিশেষ বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। 

এদিন তিনি আরও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ব্যাঙ্গালুরু, চেন্নাই, পুনে, গুরগাওয়ের মতো আইটি সেক্টরের বিকাশে উদ্যোগী হয়েছেন। এদিকে লক্ষ্য রেখে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন প্রয়োজন এখানকার মেধাবী ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে মাল্টিন্যাশনাল কোম্পানীগুলিতে চাকুরি পাওয়ার উপযোগী করে তোলা। এ লক্ষ্যেই ‘হার্টল্যান্ড ত্রিপুরা’ কর্মসূচির সূচনা করা হয়েছে। 

তাঁর দাবি, আগামী কিছুদিনের মধ্যে আইবিএম, মাইক্রোসফটের মতো মাল্টি ন্যাশনাল কোম্পানীও এ ধরণের কর্মসূচিতে অংশগ্রহণে উদ্যোগী হবে।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top