News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে পানিসাগরের মহকুমা শাসকের কাছে এক ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা
Image

রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে পানিসাগরের মহকুমা শাসকের কাছে এক ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা

পানিসাগর,১৯ অক্টোবরঃ বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভার অন্তর্গত রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে পানিসাগরের মহকুমা শাসকের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়েছে। ১৫ দফা দাবি সনদ প্রদানকালে প্রতিনিধি দলে ছিলেন শীতল দাস, আমির হোসেন, বিধানচন্দ্র নাথ, দ্বিজেন্দ্র মালাকার, আবির রায় সহ অন্যান্য নেতৃত্বরা।

১৫ দফা দাবি সনদের মধ্যে রয়েছে রাবারকে কৃষিজ ফসল হিসেবে ধরতে হবে। ইন্দো এশিয়ানমুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। দশ হাজার কোটি টাকা মূল্য স্থিতিস্থাপক তহবিল গঠন করে প্রতি কিলোগ্রাম রাবার সিটের ন্যূনতম মূল্য ৩০০ টাকা করতে হবে। শুল্কহীন রাবার আমদানি বন্ধ করতে হব। রাবার বোর্ডের মাধ্যমে রাবার চাষীদের ভর্তুকি মূল্যে সার সরবরাহ করতে হবে। নিজ জমিতে নিজ খরচায় যে সমস্ত রাবার চাষি রাবার চাষ করছেন তাদের প্লেন্টটেশন সার্টিফিকেট কোনরকম টাকা ছাড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। রাবার বাগানের বীমা পুনরায় চালু করতে হবে। রাজ্যের রাবারকে কেন্দ্র করে ছোট ও মাঝারি ধরনের শিল্প স্থাপনের উপযোগী ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। রাবার চাষীদের নতুন বাগান করার ক্ষেত্রে ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে ৭০% ভর্তুকির ব্যবস্থা করতে হবে। রাবারের গুণগত মান বাড়ানোর জন্য ক্ষুদ্র ও মাঝারি রাবার চাষীদের ভর্তুকিতে রোলার মেশিন ক্রয় করতে এবং ধোঁয়া ঘর নির্মাণ করার জন্য ৫০% ভর্তুকির ব্যবস্থা করতে হবে। প্রাকৃতিক বিপর্যয় এবং নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের ক্ষতি পূরণের জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাবার বোর্ডের মাধ্যমে রাবার টেপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকারকে  কম সুদে রাবার চাষীদের জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। ক্ষুদ্র রাবার চাষীদের ৬০ বছর বয়স পূর্ণ হলে তাদের জন্য মাসে ৫০০০ টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে। এছাড়া রেগা প্রকল্পের মাধ্যমে রাবার চাষীদের রাবার বাগান তৈরি করার ব্যবস্থা করতে হবে। ডেপুটেশন প্রদান কালে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন সারা ভারত কৃষক সভা ও পানিসাগর মহকুমার ক্ষুদ্র ও মাজারি রাবার চাষীদের অনেকেই।

Releated Posts

পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা

আগরতলা, ৩০ এপ্রিল: কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top