News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিতৃ সম্পত্তি নিয়ে ঝামেলা, দুই ভাই মিলে খুন করল  মধ্যম ভাইকে

পিতৃ সম্পত্তি নিয়ে ঝামেলা, দুই ভাই মিলে খুন করল  মধ্যম ভাইকে

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৬ অক্টোবর : পিতৃ সম্পত্তি নিয়ে তিন ভাইয়ের মধ্যে ঝামেলা। শেষ অব্দি দুই ভাই মিলে হত্যা করল মধ্যম ভাইকে। ঘটনা কমলপুর থানার পশ্চিম হালাহালি গ্রামে। নিহত মধ্যম ভাইয়ের নাম সত্যব্রত চৌধুরী। অভিযুক্ত দুই ভাইয়ের নাম সুব্রত চৌধুরী এবং মিঠু চৌধুরী। এই ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে কমলপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত শাবল।
  মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, বড় ভাই এবং ছোট ভাই দুজন মিলে মধ্যম ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া করে রবিবার। শেষ পর্যন্ত বড় ভাই এবং ছোট ভাই সম্পত্তির লোভে মধ্যম ভাই সত্যব্রত চৌধুরীকে শাবল ও রড দিয়ে মারধর করে এদিন। সাথে সাথে গুরুতর ভাবে আহত হয় মধ্যম ভাই। এতে মধ্যম ভাই সত্যব্রত চৌধুরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুলাই হাসপাতালে। কিন্তু অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। জিবি হাসপাতালে আনার পর রবিবার রাত নয়টার নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে সত্যব্রত চৌধুরী। সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। কান্নায় ভেঙে পড়ে মৃত ব্যক্তির স্ত্রী সহ অন্যান্যরা। অভিযুক্ত দুই ভাইয়ের কঠোর শাস্তি দাবি করে পরিবার পরিজন। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top