News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট সিটির কাজ নিয়ে ঠিকেদারের উপর হামলা, স্বজনপোষনের অভিযোগ
Image

স্মার্ট সিটির কাজ নিয়ে ঠিকেদারের উপর হামলা, স্বজনপোষনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর : নিরাপত্তাহীনতায় ভুগছে শহর আগরতলা। স্মার্ট সিটির কাজ নিয়ে শহরে দুইভাগে বিভক্ত ঠিকাদারদের মধ্যে চলছে লড়াই। এবার আগরতলা শহরে প্রাণকেন্দ্র মেলার মাঠ এলাকায় দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হলেন নন্দন সেন নামে এক ঠিকাদার। আহত ঠিকাদারের অভিযোগ অশ্বিনী ধানুক নামে এক দুর্বৃত্ত তাকে মারধর করেছে।ঘটনার সূত্রপাত স্মার্ট সিটির কাজ নিয়ে। শহরে চলছে স্মার্ট সিটির কাজ। নন্দন সেন স্মার্ট সিটির অন্তর্ভুক্ত পি ডব্লিউ ডি ভিশন ওয়ান দ্বারা কাজ পায়। তিনি আগরতলা শহরের রোড সেফটির কাজ করাচ্ছেন।
কিন্তু এ বিষয়টা নিয়ে অন্য এক ঠিকাদার গোষ্ঠীর সাথে তার আভ্যন্তরীন লড়াই চলছে বলে অভিযোগ। আর এর জেরে রবিবার রাতে মেলারমাঠ এলাকায় অভিযুক্ত এসে তাকে মারধর করেছে। পরবর্তী সময় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি জানান থানায় মামলা দায়ের করবেন।

উল্লেখ্য, আগরতলা শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। আর সেই কাজে ভাগ বসাতে ঠিকাদারদের মধ্যে চলছে লড়াই। যেকোনো সময় ঘটতে পারে বড়সড় ঘটনা। কাজ নিয়ে স্বজনপোষনেরও অভিযোগ উঠেছে।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top