ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১১ এবং অনূর্ধ্ব ১৩ বছর বয়সের বালক বালিকাদের মধ্যে রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পশ্চিম জেলার খেলোয়াড়দের সাফল্য বেশ নজর কেড়েছে। অনূর্ধ্ব ১৩ বছরের বালক দের মধ্যে বিজয়ী ধলাই জেলার ইমন দেববর্মা। সে পরাজিত করেছে গোমতী জেলার প্রীত দীপ দাস কে। খেলার ফল ২১-১০, ২৩-২১। অনূর্ধ্ব ১১ বছরের বালিকা দের মধ্যে বিজয়ী পশ্চিম জেলার ঈপ্সিতা চক্রবর্তী, সে পরাজিত করেছে পশ্চিম জেলার অঙ্কিতা শর্মা কে। খেলার ফল ২১-১৮, ২১-১৭। অনূর্ধ্ব ১৩ বৎসরের বালিকা দের মধ্যে বিজয়ী পশ্চিম জেলার অদৃজা দে। সে পরাজিত করেছে দক্ষিণ জেলার কথিকা সাহা কে। খেলার ফল ২১-১০, ২১-৮। অনূর্ধ্ব ১৩ বৎসর বালিকা দের ডাবলস এ বিজয়ী হয়েছে পশ্চিম জেলার অদ্রিজা দে এবং ঈশা ইয়াসমিতা। ওরা পরাজিত করেছে ধলাই জেলার সাইনা চক্রবর্তী এবং ঈপ্সিতা চক্রবর্তী (পশ্চিম জেলা) জুটি কে। তিন সেটের লড়াই খেলার ফল ২১-১৪, ১৯-২১ এবং ২১-১৪ । অনূর্ধ্ব ১৩ বালক দের ডাবলস এ বিজয়ী হয় ধলাই জেলার ইমন দেববর্মা ও পার্থ শর্মা জুটি। ওরা পরাজিত করে গোমতী জেলার প্রীতদীপ দাস ও রাতুল দাস জুটি কে। খেলার ফল ২১-১২,২১-১৪। অনূর্ধ্ব ১১ বৎসর বয়সী বালক দের মধ্যে বিজয়ী হয়েছে পশ্চিম জেলার হংসিত রাপেলি। সে পরাজিত করেছে পশ্চিম জেলার সৌরভ সাহা কে । খেলার ফল ২১-৪, ২১-৪।

রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পশ্চিম জেলার শাটলারদের জয়জয়কার
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















