News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পশ্চিম জেলার শাটলারদের জয়জয়কার
Image

রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পশ্চিম জেলার শাটলারদের জয়জয়কার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১১ এবং অনূর্ধ্ব ১৩ বছর বয়সের বালক বালিকাদের মধ্যে রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পশ্চিম জেলার খেলোয়াড়দের সাফল্য বেশ নজর কেড়েছে। অনূর্ধ্ব ১৩ বছরের বালক দের মধ্যে বিজয়ী ধলাই জেলার ইমন দেববর্মা। সে পরাজিত করেছে গোমতী জেলার প্রীত দীপ দাস কে। খেলার ফল ২১-১০, ২৩-২১। অনূর্ধ্ব ১১ বছরের বালিকা দের মধ্যে বিজয়ী পশ্চিম জেলার ঈপ্সিতা চক্রবর্তী, সে পরাজিত করেছে পশ্চিম জেলার  অঙ্কিতা শর্মা কে। খেলার ফল ২১-১৮, ২১-১৭। অনূর্ধ্ব ১৩ বৎসরের বালিকা দের মধ্যে বিজয়ী পশ্চিম জেলার অদৃজা দে। সে পরাজিত করেছে দক্ষিণ জেলার কথিকা সাহা কে। খেলার ফল ২১-১০, ২১-৮। অনূর্ধ্ব ১৩ বৎসর বালিকা দের ডাবলস এ বিজয়ী হয়েছে পশ্চিম জেলার অদ্রিজা দে এবং ঈশা ইয়াসমিতা। ওরা পরাজিত করেছে ধলাই জেলার সাইনা চক্রবর্তী এবং ঈপ্সিতা চক্রবর্তী (পশ্চিম জেলা) জুটি কে। তিন সেটের লড়াই খেলার ফল ২১-১৪, ১৯-২১ এবং ২১-১৪ । অনূর্ধ্ব ১৩ বালক দের ডাবলস এ বিজয়ী হয় ধলাই জেলার ইমন দেববর্মা ও পার্থ শর্মা জুটি। ওরা পরাজিত করে গোমতী জেলার প্রীতদীপ দাস ও রাতুল দাস জুটি কে। খেলার ফল ২১-১২,২১-১৪। অনূর্ধ্ব ১১ বৎসর বয়সী বালক দের মধ্যে বিজয়ী হয়েছে পশ্চিম জেলার হংসিত রাপেলি। সে পরাজিত করেছে পশ্চিম জেলার সৌরভ সাহা কে । খেলার ফল ২১-৪, ২১-৪।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top