News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাঙালিদের সমস্যা সমাধান করুন, আমরা বরাক পৃথকের প্রস্তাব প্রত্যাহার করব, আলফা-আইকে বিডিএফ-প্রধান প্রদীপ
Image

বাঙালিদের সমস্যা সমাধান করুন, আমরা বরাক পৃথকের প্রস্তাব প্রত্যাহার করব, আলফা-আইকে বিডিএফ-প্রধান প্রদীপ

শিলচর (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : বাঙালিদের উদ্বেগ তথা সমস্যাবলির সমাধান করুন, আমরা বরাক পৃথকের প্রস্তাব প্রত্যাহার করব। ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট’ (আলফা-আই)-এর উদ্দেশ্যে বলেছেন বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট (বিডিএফ)-প্রধান প্রদীপ দত্তরায়।

মূলত আলফা-আই বরাক উপত্যকাকে পৃথকীকরণের বিরোধিতা করে একটি বিবৃতি জারি করার পর বিডিএফ-প্ৰধান এই মন্তব্য করেছেন প্ৰদীপ দত্তরায়। আলফা-আই-এর প্রচার-সচিব রুমেল অসম স্বাক্ষরিত বিবৃতিতে বরাক পৃথকীকরণের ডাক দিয়ে অসমের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐক্যকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে লেখা হয়েছে।

প্রদীপ দত্তরায় বলেছেন, ‘আমি আজ আলফা-আই-এর কাছ থেকে একটি চিঠি পেয়েছি, যেখানে তারা বরাক পৃথকীকরণের বিরোধিতা করেছে। আলফা সংগঠনের জন্ম যোরহাটে। তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। বাংলাদেশের সম্পদ যেমন জল, ভূমি এবং খাদ্য ব্যবহার করে অসমে বিপ্লব চালানোর জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সমর্থন পেয়েছিল। এখন অসমে বাংলাভাষী জনগণের বিরোধিতা করছে। এটা খুবই আশ্চর্যজনক এবং দুর্ভাগ্যজনক।’

তিনি বলেন, ‘তারা অসমকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে চাইছে। কিন্তু কেন্দ্রীয় সরকার আগামী ১০০ বছরেও এই দাবি মেনে নেবে না। অসম সরকার এবং অসমের মুখ্যমন্ত্রী বারবার বলছেন, তাঁরা শান্তি আলোচনার জন্য আগ্ৰহী। অথচ আলফা শান্তি আলোচনায় বসতে অস্বীকার করছে।’

প্রদীপ দত্তরায় বলেন, বরাক উপত্যকায় বাঙালি জনগোষ্ঠীর সমস্যা তথা উদ্বেগগুলি অবশ্যই সমাধান করা উচিত। উল্লেখযোগ্য সমস্যার মধ্যে রয়েছে ডিটেনশন ক্যাম্প, কর্মসংস্থানের সুযোগ, নির্বাচনী এলাকা সীমানা পুনর্নির্ধারণ, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ইত্যাদি। তিনি বলেন, আলফা-আই এ সব বিষয়ে কখনও আওয়াজ তুলেনি।

প্ৰসঙ্গত, আলফা-আই তাদের চিঠিতে ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার ঐতিহাসিক তাৎপর্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছে, এই দুই উপত্যকায় বিভিন্ন জাতিগোষ্ঠী বহু শতাব্দী ধরে সহাবস্থান করে আসছে। তারা জোরের সঙ্গে বলেছে, বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐক্য ও সম্প্রীতি ব্যাহত হতে দেওয়া হবে না।

Releated Posts

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026

অসমে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ডিআর ২ শতাংশ বৃদ্ধি, জুলাই থেকে কার্যকর: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): অসম সরকারের কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২ শতাংশ…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top