News Flash

  • Home
  • দেশ
  • দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : নবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নবরাত্রির সূচনার দিনে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর সুখ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

এদিন ধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি হিন্দিতে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “শক্তি প্রদায়িনী মা দূর্গা সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও সুস্বাস্থ্য। জয় মাতা দি!” নয় দিনের নবরাত্রি উৎসবে ভক্তরা মা দুর্গার নয়টি অবতারের পুজো করে থাকে তাঁর আশীর্বাদ পাওয়ার আশায়। ভক্তরা এই নয়দিন বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে উপবাস পালন করে থাকে। এছাড়া প্রতিটি দেবীর উদ্দেশে শ্লোক পাঠ করে থাকে ভক্তরা। সকলেই এই নয়দিনে নতুন পোশাক পরে ভোগ নিবেদন করে। এই নয়টি দিনে সকলে তাদের বাড়িঘর পরিস্কার রাখে। ভক্তরা তাদের প্রার্থনা উজাড় করে দেয়। সকলে এসময়ে আনন্দময় ও পরিপূর্ণ জীবন পাওয়ার জন্য দেবীর কাছে প্রার্থনা করে। নবরাত্রির ১০ তম দিনে দশেরা বা বিজয়া দশমী হিসাবে পালিত হয়। উত্তর ভারতে নবরাত্রির সময় রামলীলার আয়োজন করা হয়।

Releated Posts

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top