News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার সোনেপতে পিকআপ ভ্যানে ধাক্কা বেপরোয়া ট্রাকের, প্রাণ হারালেন ৫ জন
Image

হরিয়ানার সোনেপতে পিকআপ ভ্যানে ধাক্কা বেপরোয়া ট্রাকের, প্রাণ হারালেন ৫ জন

সোনেপত, ১৩ অক্টোবর (হি.স.): হরিয়ানার সোনেপত জেলায় পিকআপ ভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বেপরোয়া একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও কমপক্ষে ১৬ জন কমবেশি আহত হয়েছেন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সোনেপত জেলার খারখোদার কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়েতে।

পুলিশ জানিয়েছে, নিহতরা উত্তর প্রদেশ থেকে একটি পিকআপ ভ্যানে চেপে ধান কাটার জন্য ঝাজ্জার জেলায় যাচ্ছিলেন। তাঁরা খারখোদার কাছে পৌঁছলে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারে। তাতেই ৫ জনের মৃত্যু হয়েছে ও ১৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।


Releated Posts

দিল্লি বিমানবন্দরে যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে উদ্ধার বাঁদরের খুলি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে প্রাক্-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে…

ByByNews Desk Aug 12, 2026

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top