News Flash

Image

আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস পালন

আগরতলা, ১৩ অক্টোবর: রাজ্যে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জনসচেতনতা বাড়ানোর জন্য রাজ্যের জেলা ও মহকুমাগুলিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি বিপর্যয়ের হাত থেকে সম্পত্তি ও জীবন বাঁচানোর উপর মহড়ারও আয়োজন করা হয়েছে। আজ সচিবালয়েও আন্তর্জাতিক বিপর্যয় প্রশমন দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে এনডিআরএফ ও ফায়ার সার্ভিসের জওয়ানগণ বিপর্যয় মোকাবিলার উপর মহড়া প্রদর্শন করেন। তাছাড়াও রাজস্ব দপ্তরের সচিব পুনীত আগরওয়াল সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মচারিদের দুর্যোগ মোকাবিলার শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, সাধারণ প্রশাসনের (সচিবালয় প্রশাসন) সচিব ড. দেবাশিস বসু পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এল টি দার্লং, ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top