News Flash

  • Home
  • দেশ
  • বাকস্বাধীনতার মাত্রা ও তথ্যের প্রবাহ ভারতে অত্যন্ত বিস্তৃত : প্রধানমন্ত্রী মোদী
Image

বাকস্বাধীনতার মাত্রা ও তথ্যের প্রবাহ ভারতে অত্যন্ত বিস্তৃত : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): বাকস্বাধীনতার মাত্রা ও তথ্যের প্রবাহ ভারতে অত্যন্ত বিস্তৃত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে আয়োজিত নবম জি-২০ পার্লামেন্টারি স্পিকার্স সামিট (পি-২০) উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পি-২০ শিখর সম্মেলন হল বিভিন্ন সংসদীয় অনুশীলনের একটি মেগা উৎসব। ভারতের সংসদীয় অনুশীলন সময়ের সাথে বিকশিত এবং শক্তিশালী হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত চাঁদে অবতরণ করেছে। ভারত সফলভাবে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। এখন আমরা পি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করছি। এই শীর্ষ সম্মেলন আমাদের দেশের জনগণের শক্তি উদযাপনের একটি মাধ্যমও বটে। পি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভারতে, যা গণতন্ত্রের জননী এবং বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রও।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই শীর্ষ সম্মেলন বিশ্বের সংসদীয় অনুশীলনের ‘মহাকুম্ভ’।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারত নির্বাচনের সময় স্বচ্ছতা এবং দক্ষতা বাড়াতে ২৫ বছরেরও বেশি সময় ধরে ইভিএম ব্যবহার করে আসছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সময়, প্রায় ১০০ কোটি বা ১ বিলিয়ন ভোটার নিজেদের ভোট দিতে যাচ্ছেন। আগামী সাধারণ নির্বাচনের সাক্ষী হতে, আমি সমস্ত প্রতিনিধিদের ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারতে সাধারণ নির্বাচনকে সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীনতার পর থেকে, ভারত ১৭টি সাধারণ নির্বাচন এবং ৩০০টিরও বেশি রাজ্য বিধানসভা নির্বাচন দেখেছে। ভারত শুধু সবচেয়ে বড় নির্বাচনই পরিচালনা করে না, জনগণের অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “একবিংশ শতাব্দীতে ভারতের প্রাণবন্ততা, বৈচিত্র্যের মধ্যে একতা আমাদের বড় শক্তি।”

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top