News Flash

  • Home
  • দেশ
  • ধর্মের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার ক্ষেত্রে সত্যিকারের শিখ কখনই পিছনে ফিরে তাকায় না : অমিত শাহ
Image

ধর্মের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার ক্ষেত্রে সত্যিকারের শিখ কখনই পিছনে ফিরে তাকায় না : অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): ধর্মের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার ক্ষেত্রে সত্যিকারের শিখ কখনই পিছনে ফিরে তাকায় না। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম হোক কিংবা মুঘলদের বিরুদ্ধে লড়াই অথবা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম, দেশভাগ বা দেশের জন্য বলিদান, শিখ সম্প্রদায় বরাবরই এক নম্বরে।

শুক্রবার দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিবাদন জানিয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেছেন, গুরু তেগ বাহাদুরের সর্বোত্তম আত্মত্যাগ কখনই ভোলা যায় না। ধর্ম ও কর্ম উভয়কেই সমানভাবে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিখ সম্প্রদায়ের প্রশংসা করেন। অমিত শাহ বলেছেন, “সিএএ-এর অধীনে, প্রধানমন্ত্রী মোদী সেই শিখ ভাইদের নাগরিকত্ব দিয়েছেন, যারা আফগানিস্তান, বাংলাদেশ অথবা পাকিস্তান থেকে এখানে আসতে চেয়েছিলেন।”

Releated Posts

দিল্লি বিমানবন্দরে যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে উদ্ধার বাঁদরের খুলি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে প্রাক্-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে…

ByByNews Desk Aug 12, 2026

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top