News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে প্লাস্টিকের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির শঙ্কা
Image

দিল্লিতে প্লাস্টিকের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির শঙ্কা

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির উদ্যোগ নগর মেট্রো স্টেশনের কাছে অবস্থিত একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে গোটা ফ্যাক্টরি কালো ধোঁয়ায় ঢেকে যায়, বাইরে থেকেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ২৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে, এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি।

পুলিশ ও দমকল সূত্রের খবর, শুক্রবার সকালে দিল্লির উদ্যোগ নগর মেট্রো স্টেশনের কাছে অবস্থিত একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ২৬টি ইঞ্জিন। ভিতরে থাকা প্রায় সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

দিল্লি বিমানবন্দরে যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে উদ্ধার বাঁদরের খুলি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে প্রাক্-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে…

ByByNews Desk Aug 12, 2026

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top