News Flash

  • Home
  • দিনের খবর
  • সুভাষপল্লী কালচারাল ইউনিটের দীর্ঘদেহি দশভুজা চমক দিতে তৈরি
Image

সুভাষপল্লী কালচারাল ইউনিটের দীর্ঘদেহি দশভুজা চমক দিতে তৈরি

আলিপুরদুয়ার, ১২ অক্টোবর (হি.স.) : তিন মাস আগে থেকেই এই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ জন মৃৎশিল্পী প্রতিমা তৈরির কাজ করছেন। এত বড় প্রতিমা রং করতে ৫০ লিটার রং লাগবে, জানাচ্ছেন মৃৎশিল্পী সুজিত পাল। সব মিলিয়ে উত্তরবঙ্গের দীর্ঘদেহি দশভুজা চমক দিতে তৈরি সুভাষপল্লী কালচারাল ইউনিট।

ক্লাবের সম্পাদক গোপাল সরকার বলেন, “রাজ্যে এত বড় প্রতিমা আর হচ্ছে না বলেই জানি। তবে উত্তরবঙ্গে এত বড় প্রতিমা অন্য কোথাও নেই বলে আমরা নিশ্চিত। এই প্রতিমা রং করতে ৫০ লিটার রং লাগবে। মেশিনে এই প্রতিমার রং করার কাজ শুরু হয়েছে।”

বছর কয়েক আগে ‘এত বড়’ দুর্গা তৈরি করে চমকে দিয়েছিল কলকাতার দেশপ্রিয় পার্ক । কলকাতার সেই ‘বড়’ চমক নিয়ে জেরবার হয় পুলিশ। জল গড়ায় মুখ্যমন্ত্রী পর্যন্ত শেষ পর্যন্ত ভিড় ঠেকাতে ওই ঠাকুর দেখা বন্ধ করে দিতে হয়। এবার তাকে টেক্কা দেওয়ার প্রয়াস নিয়েছে আলিপুরদুয়ারের সুভাষপল্লি কালচারাল ইউনিট।

এ বছর আলিপুরদুয়ার শহরের এই ক্লাবে তৈরি হচ্ছে ৪১ ফুট দুর্গা প্রতিমা। এত বড় প্রতিমা উত্তরবঙ্গে এই প্রথম তৈরি হচ্ছে বলে দাবি করছেন ক্লাবের কর্মকর্তারা। প্রায় ১৫ জন শিল্পী কাজ করেছেন। মূর্তি তৈরি শেষ, এখন রঙের কাজ চলছে।

এত বড় প্রতিমা বয়ে আনা সম্ভব নয়। সেই কারণে ক্লাবের পুজো মণ্ডপেই তৈরি হচ্ছে এই দীর্ঘ দুর্গা ঠাকুর। পুজোর পরে এত বড় প্রতিমা নদীতে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়াও খুবই কঠিন কাজ। সেই কারণে দমকল এসে জল দিয়ে এই প্রতিমা গলিয়ে দেবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। এই ক্লাবের দুর্গাপুজো এবার ৭৪ বছরে পদার্পণ করেছে। পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা।

ক্লাবের সম্পাদক বলেন, “আমরা এবার রাজ্যের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করছি। সকলকে আমাদের প্রতিমা দেখতে পুজোর সময় আমাদের পুজো মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মাটির তৈরি এই প্রতিমা দেখলে সকলের চোখ জুড়িয়ে যাবেই।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top