News Flash

Image

ক্যানিংয়ে অস্বাভাবিক মৃত্যু গৃহবধূর

ক্যানিং, ১২ অক্টোবর (হি.স.) : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার আঁধলা গ্রামে। বৃহস্পতিবার সকালে চণ্ডী নস্কর নামে বছর পঞ্চান্নর ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির অদূরে একটি গাছ থেকে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সাংসারিক অশান্তির জেরেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন চন্ডী। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

স্থানীয় পরিবার সূত্রে জানা যায় কিছুদিন দিন ধরে পরিবারে শাশুড়ির সাথে বৌমা চন্ডী নস্করের অশান্তি চলছিল বলে অভিযোগ। গতকাল রাতেও সেই অশান্তি চরণে ওঠে বলে জানা যায়। এরপর পরিবারের অজান্তে বাড়ির কাছে বাগানে তেঁতুল গাছে নিজের শাড়ি গলায় দিয়ে আত্মহত্যা করে বৌমা চণ্ডী নস্কর(৫৫)। সকালে পরিবার ও স্থানীয়রা দেখতে পেলে ক্যানিং থানায় খবর দেওয়া হয়। ক্যানিং থানার পুলিশ এসে দেহকে গাছে থেকে নামিয়ে ময়নাতন্তে জন্য পাঠায়। পুরো বিষয়টি ক্যানিং থানার পুলিশ তদন্ত করছে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top