News Flash

  • Home
  • দিনের খবর
  • দণ্ডবিধির নতুন খসড়া নিয়ে এক্স হ্যাণ্ডেলে কেন্দ্রকে তুলোধনা মমতার
Image

দণ্ডবিধির নতুন খসড়া নিয়ে এক্স হ্যাণ্ডেলে কেন্দ্রকে তুলোধনা মমতার

কলকাতা, ১১ অক্টোবর (হি.স.) : ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি আইন ও এভিডেন্স অ্যাক্ট নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন খসড়ার চরম সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন খসড়ায় অনেক ‘স্বেচ্ছাচারী’ ব্যবস্থা আনা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংসদে বিষয়গুলি নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা চূড়ান্ত বিরোধিতা করবেন জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ইন্ডিয়ান পিনাল কোড, ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইনের প্রতিস্থাপনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি খসড়াগুলি পড়েছি। তাঁর কথায়, ‘এই প্রচেষ্টার মাধ্যমে নীরবে অত্যন্ত কঠোর নাগরিক বিরোধী বিধান প্রবর্তনের একটি চেষ্টা চলছে। আগে রাষ্ট্রদ্রোহ আইন ছিল; এখন, এই বিধানগুলি প্রত্যাহারের নামে, তাঁরা প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতায় আরও কঠোর এবং স্বেচ্ছাচারী ব্যবস্থা প্রবর্তন করছে।’ যা নাগরিকদের আরও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে তিনি মনে করছেন।

মুখ্যমন্ত্রী আবেদন করেন, বিচার ব্যবস্থার ক্ষেত্রে গণতান্ত্রিক অবদানের জন্য এই খসড়াগুলি গুরুত্ব সহকারে অধ্যয়ন করার জন্য দেশের আইনবিদ এবং জনসাধারণকে অনুরোধ করুন। সংসদে আমার সহকর্মীরা স্থায়ী কমিটিতে এই বিষয়গুলো উত্থাপন করবেন। তাঁর বক্তব্য, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইনের উন্নতি করা দরকার, কিন্তু দিল্লিতে ঔপনিবেশিক কর্তৃত্ববাদকে পিছনের দরজা দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।’

‘ভারতীয় ন্যায় সংহিতা বিল ২০২৩’ নামে একটি নতুন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনে করা হচ্ছে, এই বিল পাশ হলে দীর্ঘদিনের পুরনো ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোড সম্পূর্ণ রূপ বদল হবে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা, যা নানাবিধ অপরাধের জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেগুলির বদলে হবে।

উল্লেখ্য, ৩০২ ধারায় খুন বা ৪২০ ধারায় প্রতারণা, ৩৭৬ ধারায় ধর্ষণ সহ একাধিক এরকম আইনি ধারার বদল হতে পারে। কেন্দ্রের তরফে বলা হয়, ভারতীয় দণ্ডবিধি থেকে ঔপনিবেশিকতাকে ঝেড়ে ফেলতে এই নতুন ধারা বদলের প্রস্তাব আনা হয়েছে। নতুন প্রস্তাবনা পাশ হলে একাধিক আইনি ধারার অদলবদল হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। যদিও, বিষয়টি নিয়ে বেশ কিছু বিরোধী দল ইতিমধ্যেই সরব হতে শুরু করেছে। এই বিল পাশ করাতে কেন্দ্রীয় সরকারকে কিছুটা বেগ পেতে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top