News Flash

  • Home
  • দেশ
  • এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল বাড়ানোর দাবিতে রেল অবরোধ
Image

এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল বাড়ানোর দাবিতে রেল অবরোধ

বীরভূম, ১১ অক্টোবর, (হি.স.) : বুধবার সকাল সকাল রেল অবরোধ। আর তার জেরে রীতিমতো নাকাল হলেন নিত্যযাত্রীরা। এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল বাড়ানোর দাবিতে বীরভূমের সাঁইথিয়া থানার বাতাসপুর স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয়রা।

সাঁইথিয়া থানার বাতাসপুর স্টেশনে নিত্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। তার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন। সকাল ১০টা থেকে বাতাসপুর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। এই সময়টা বহু মানুষই কর্মস্থলে যান। অবরোধের জেরে সমস্যায় পড়েন তাঁরা অনেকেই।

অবরোধের জেরে বাতাসপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে বর্ধমান-তিনপাহাড় লোকাল । এছাড়া সাঁইথিয়া ও বাতাসপুর স্টেশনের মাঝে আটকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস। যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে। একে গরম, তার উপর গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ার দুশ্চিন্তা, সব মিলিয়ে অসন্তুষ্ট হন অনেকে।

বিক্ষোভকারীদের দাবি, সাহেবগঞ্জ লুপ প্যাসেঞ্জার লাইনে একাধিক এক্সপ্রেস ট্রেন গেলেও, বাতাসপুরে কোনও স্টপেজ নেই। ফলে স্থানীয়দের আমোদপুর বা সাঁইথিয়া স্টেশনে নেমে বাতাসপুরে আসতে হয়। ফলে সময় অনেকটাই বেশি লেগে যায়। বাতাসপুর থেকে বহু যাত্রীই ট্রেনে যাতায়াত করেন। কিন্তু এলাকায় স্টেশন থাকা সত্ত্বেও তাঁরা ট্রেন ধরতে পারেন না। কারণ একাধিক এক্সপ্রেস ট্রেন সেখানে থামে না। এর জেরে সমস্যায় পড়েন স্থানীয়রা। তাই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল ট্রেন বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা ।

Releated Posts

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ: সরকারের নিঃশর্ত ক্ষমা দাবি রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় কেন্দ্র সরকারের তীব্র…

ByByNews Desk Jul 21, 2026

দাতিয়া উপনির্বাচন: বুথভিত্তিক প্রচারে জোর বিজেপির, ১৫টি প্রচারযানের সূচনা

দাতিয়া, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার…

ByByNews Desk Jul 21, 2026

শহিদ দিবসের সমাবেশ ঘিরে বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নাশকতার’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): শহিদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে বিজেপি ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top