News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য পঞ্চপ্রাণ নীতিকে গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া : মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য পঞ্চপ্রাণ নীতিকে গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ অক্টেবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য পঞ্চপ্রাণ নীতিকে গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে দু’দিনব্যাপী রাজাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

তাঁর কথায়, যুব সমাজ হচ্ছে দেশের আগামী দিনের চালিকাশক্তি। যুবাদের উপর নির্ভরশীল দেশের ভবিষ্যৎ। উন্নত দেশ ও সমাজ গঠনে যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ আমাদের দেশের মানব সম্পদের প্রায় ৬৫ শতাংশ হচ্ছে যুব শক্তি। এই যুবশক্তি আমাদের দেশের গর্ব।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, যুব সমাজকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে কর্তব্যবোধের ভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য পঞ্চপ্রাণ নীতিকে গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই পঞ্চপ্রাণগুলি হল- বিকশিত ভারতের লক্ষ্য, পরাধীনতার সকল চিন্তা থেকে মুক্তি, ঐতিহ্য ও উত্তরাধিকারের গর্ব, ভারতীয় ঐক্য ও সংহতি এবং নাগরিক কর্তব্য। প্রধানমন্ত্রীর এই পঞ্চপ্রাণ আহ্বানকে সামনে রেখে যুব উৎসবের আয়োজন করা হচ্ছে। এই উৎসবের মূল উদ্দেশ্য হল ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দেশপ্রেমের আদর্শে যুব সমাজকে উজ্জীবিত করা।

মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দের উদ্ধৃতির উল্লেখ করে বলেন, যুবাদের অন্তর্নিহিত শক্তির পূর্ণ বিকাশ না ঘটলে প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠা সম্ভব নয়। তাই যুব সমাজকে দেশাত্মবোধক ভাবনায় উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী হর ঘর তিরক্ষা, মেরি মাটি মেরা দেশ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এই কর্মসূচিগুলির মাধ্যমে যুব সমাজের মধ্যে দেশাত্মবোধক ভাবনা জাগ্রত করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের প্রজার সঙ্গে স্মরণ করা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রাচীনকাল থেকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা ঐতিহ্য ও পরম্পরা রয়েছে। আগে বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা অধ্যয়নের জন্য নালন্দা তক্ষশিলায় আসতো। দেশের সেই ঐতিহ্য ও পরম্পরাকে আবারও ফিরিয়ে আনার প্রয়াস নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নেশার কারণে যুব সমাজের একটা অংশ বিপথে পরিচালিত হচ্ছে। তাই নেশার বিরুদ্ধে যুব সমাজকে সোচ্চার হয়ে উঠতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যুব সমাজকে দায়িত্ব নিতে হবে

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top