News Flash

  • Home
  • দেশ
  • পিএফআই সংক্রান্ত মামলায় লখনউ সহ পাঁচটি জেলায় এনআইএ-র অভিযান
Image

পিএফআই সংক্রান্ত মামলায় লখনউ সহ পাঁচটি জেলায় এনআইএ-র অভিযান

লখনউ, ১১ অক্টোবর (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা বুধবার লখনউ সহ পাঁচটি জেলায় অভিযান চালায়। পিএফআই সংক্রান্ত মামলায় এনআইএ-এর দল লখনউ সহ পাঁচটি জেলায় অভিযান চালায়। বুধবার সকাল থেকেই অব্যাহত রয়েছে এই অভিযান। এই অভিযানের দরুণ বিশেষ ফোর্সও মোতায়েন করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এনআইএ-এর দল লখনউয়ের মাদেগঞ্জের পাকারিয়া এলাকায় অভিযান চালিয়েছে।

একই এলাকার তিনটি বাড়িতে এই অভিযান চালানো হয়েছে। এনআইএ দলের সঙ্গে প্যারা মিলিটারি ফোর্স এবং মহিলা পুলিশকর্মীরা এই অভিযানকার্যে উপস্থিত রয়েছেন। ডাঃ খাজা, মাস্টার শামীম ও মাওলানা জামিল নামক তিনজনকে এআইএ গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য মাদেগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top