News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্মত্ত সারমেয় – এর কামড়ে গুরুতর আহত পাঁচজন
Image

উন্মত্ত সারমেয় – এর কামড়ে গুরুতর আহত পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ অক্টোবর: উন্মত্ত সারমেয় – এর তাণ্ডবে দিশেহারা সাধারন মানুষ। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সাধারন মানুষ ভয়ে রাস্তায় বেরোতে দ্বিধাবোধ করছে। জানা গেছে , এই পর্যন্ত পরপর পাঁচজনকে কামড়েছে একটি উন্মত্ত সারমেয়। তাতে শহরজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।  একটি  কুকুর একে একে ৫জনকে কামড়ে রক্তাক্ত করার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে আতঙ্কিত সাধারন মানুষ। ঘটনার পর তাদের ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া  হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা বেগতিক দেখে হাসপাতালের ডাক্তার তাদের কিছুক্ষণের মধ্যেই জিবিপি হাসপাতালে রেফার করেছেন। পরিবারের তরফ থেকে জানা গেছে তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সারমেয়টিকে চিনহিত করে যেন নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে সাধারন মানুষকে ভয় মুক্ত করা যায় তার চেষ্টা চলছে।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top