News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেল দপ্তরের উদ্যোগে কুমারঘাট স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান
Image

রেল দপ্তরের উদ্যোগে কুমারঘাট স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১১ অক্টোবর: রেল দপ্তরের উদ্যোগে কুমারঘাট স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান সংঘটিত করা হয়েছে বুধবার দুপুরে। বাড়ি ছাড়া ১৮টি পরিবার। সরকার ইতিমধ্যে কুমারঘাট রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দিয়েছে। সেই অনুসারে বুধবার দুপুরে রেল দপ্তরের আধিকারিকদের উদ্যোগে কুমারঘাট স্টেশনের আশেপাশের বাড়িঘর পুলিশ ও টিএসআর বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করে। রেল দপ্তরের আধিকারিকদের এই উচ্ছেদ অভিযানে দীর্ঘ অনেক বছর ধরে ওই এলাকায় বসবাস করা মোট ১৮ টি পরিবারের বাড়িঘর ড্রজারের মাধ্যমে ভেঙ্গে তাদের গুড়িয়ে করা হয়েছে। এর মধ্যে সেখানে অবস্থিত সিপিআইএম কুমারঘাট মহকুমা অফিসও এদিন ভেঙ্গে দেওয়া হয়েছে। এদিনের এই অভিযানের গোটা বিষয়গুলি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রেল আধিকারিকরা জানিয়েছেন কুমারঘাট রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়ায় রেল স্টেশনকে আধুনিকীকরন করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। যার ফলে বুধবারের এই উচ্ছেদ অভিযান সংঘটিত হয়েছে।

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top