News Flash

  • Home
  • খেলা
  • উৎসাহ উদ্দীপনায় পশ্চিম জেলা ভিত্তিক যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

উৎসাহ উদ্দীপনায় পশ্চিম জেলা ভিত্তিক যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পশ্চিম জেলা ভিত্তিক যোগা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রবিবার, এগিয়ে চলো সংঘের অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় ১২০ জন যোগা খেলোয়াড় অংশ নিয়েছেন। ‌ প্রতিযোগিতার উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, শম্পা সরকার সেন, ত্রিপুরার যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা, সহ-সভাপতি সুবল কুমার সাহা, সচিব দিব্যেন্দু দত্ত, পুলিশের প্রাক্তন মহা-পরিদর্শক অরিন্দম নাথ, এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত, যোগা সংস্থার অ্যাডভাইজরি কমিটির কনভেনার ড. যীশু চক্রবর্তী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ সঞ্জীব ভৌমিক, যোগাপ্রেমী তথা সমাজসেবী সুজাতা জৈন প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ। প্রতিযোগিতায় ৮ থেকে ১৪ বছর, সাব জুনিয়র বালিকা বিভাগে ধৃতি দেবনাথ, সৃষ্টি সরকার, পরিণীতা রায়; বালক বিভাগে তন্ময় সরকার, তীর্থঙ্কর ভৌমিক, আয়ুষ দেবনাথ; ১৪ থেকে ১৮ বছর জুনিয়র বালিকা বিভাগে প্রতিভা সিং, উস্মিতা দেবনাথ, অঙ্কিতা দেব; বালক বিভাগে দেবর্পন কুন্ডু, বিজয় পাল, আকাশ ভৌমিক; ১৮ থেকে ২৪ বছর বালিকা বিভাগে ইশা সূত্রধর, সুস্মিতা দেবনাথ; বালক বিভাগে দেবাশীষ দাস, রাহুল দেবনাথ, সৌরভ শীল; ২৪ থেকে ৩০ বছর বালিকা বিভাগে প্রিয়াঙ্কা সেন; ৩০ থেকে ৪০ বছর মহিলা বিভাগে সুস্মিতা দেবনাথ, পূরবী দাস, চয়ণিকা দেব; পুরুষ বিভাগে চয়ন দেবনাথ, বাপন দেবনাথ, অনুজিৎ দেবনাথ; ৪০ থেকে ৫০ বছর মহিলা বিভাগে শিপ্রা দত্ত চৌধুরী, সুতপা রায়, নন্দিতা সাহা; পুরুষ বিভাগে সুখময় দেবনাথ, স্বপন দেবনাথ; ৫০ থেকে ৬০ বছর মহিলা বিভাগে সুস্মিতা গোপ, দীপিকা দেবী দেবনাথ, শিখা গুপ্ত; পুরুষ বিভাগে সুবল সাহা, অমলেন্দু দে; ৬০ ও ততোর্ধ মহিলা বিভাগে প্রীতি চক্রবর্তী, গৌরী সাহা; পুরুষ বিভাগে নির্মল চন্দ্র চক্রবর্তী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, আগামী নভেম্বর মাসে রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে পশ্চিম জেলা দল অংশগ্রহণ করবে। পশ্চিম জেলার যোগার যে দল গঠিত হয়েছে তাদেরকে নিয়ে আগামী ১৬ অক্টোবর থেকে এক যোগা শিবির আয়োজন করা হয়েছে। এগিয়ে চলো সংঘে সকাল সাড়ে ছয়টা থেকে প্রশিক্ষণ শিবির শুরু হবে। এতে বাছাইকৃত সকলকে থাকতে এবং প্রতিযোগিতা সাফল্যমন্ডিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে সম্পাদক অমল ভট্টাচার্য ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top